Posts

Showing posts with the label রম্যরচনা

শেকল_ছেঁড়ার_ডাক

Image
  আমার একটি স্ত্রী আছেন, যেমন সবার থাকে। আমার একটি তিলে খচ্চর পুত্র আছেন, যেমন সবার থাকে। যেটা নেই সেটা হল ছেলের প্রতি তার মায়ের শাসন। তিনি বর্তমানে তার দিনের বেশীর ভাগ সময়টাই ব্যয় করেন আমাকে শোষণ করে। বাকি সময়টা ব্লাডি মেরি খেলে। না না! ভুল করছেন! তিনি আয়নার সামনে বসে রূপচর্চা করেন কেবল। আমি দিনে দুপুরেও পিছন থেকে হঠাৎ আয়নায় চোখ পড়লে ঐটে ভেবে ভিরমি খাই। আমি চিরকালই একটু বেশী মাত্রায় ভীতু গোছের লোক। গেছো টাইপের মোটেও নই। এ মাৎ করো ও মাৎ করো এই বলেই বাড়ি মাত করে রাখেন তিনি সারাদিন। আর ছেলেটাও হয়েছে তেমনি। কখন কোন প্রদীপে কখন তেল দিলে সেটা ঠিক ঠিক জ্বলবে এই বয়েসেই রপ্ত করে নিয়েছে। এখন দুপুর বেলা। তিনি ছোট্ট একটি ভাত-ঘুম দিচ্ছেন পাশের ঘরে। বসার ঘরে বসেও তার টিকোলো নাকের ফর্-ফর্ ধ্বনি আমি শুনতে পাচ্ছি। এটাকে নাক ডাকা ভেবে ভুল করবেন না! আসলে যেটা হচ্ছে, সেটা হল তিনি নাকটিকে রিচার্জ করে রাখছেন এই বেলা। পরে সর্ব বিষয়ে যাতে সেটা সুচারুরূপে গলাতে পারেন। বসার ঘরটিতে একটি ছোট চৌকি আছে আমার। সেখানে চৌকিদারি করছি বসে। অর্থাৎ আমার পুত্র সন্তানটি অনলাইনে স্কুলের যে পরীক্ষাটি দিচ্...

একটি সাহিত্যমূলক রচনা

Image
একটা সময় ভাবতাম, গল্প কবিতা লিখে বেশ একজন কেউকেটা হয়ে উঠব। ছেলেবেলায় দু-তিনটে লিটল ম্যাগাজিনে কিছু লেখা বেরিয়েছিল। প্রতি বছর স্কুল পত্রিকায় আমার লেখা একটা না একটা থাকতই। তাতে অহংকারের মাত্রাটা আরও অনেক বড় হয়ে উঠেছিল। মাস্টারমশাইরাও প্রশংসা করতেন লেখার, বিশেষ করে বাংলার সুভাষ স্যার। বলতেন, লেখাটা ছাড়িসনে বাবা! হাত পেকে গেলে মন্দ হবি না। পাকা কাঁঠালের মতন যদি একবার পাঠক সমাজে গন্ধ ছড়িয়ে দিতে পারিস, ব্যাস, মার দিয়া কেল্লা! ক্লাসের বন্ধুরা বেশ সমীহ দৃষ্টিতে, মুগ্ধ হয়ে তাকাতো তখন। পাশে বসা সুবল ও দেখতাম আমার পাশে অনেকটা জায়গা ছেড়ে দিয়ে গুটিসুটি মেরে সরে বসেছে। সমবয়সী বন্ধুদের একটু নেক নজরে দেখতাম। হুঃ! তোরা কি আমার মতন লিখতে পারিস! লেখাটা একটা শিল্প, আর শিল্পী সবাই হতে পারে না। নিজেকে নিজেই কথাশিল্পী তকমা দিয়ে দিয়েছিলাম বন্ধুদের উপর ভরসা না করে। কারণ, কথাশিল্পী কথাটার মানেই হয়ত তারা জানে না। তাদের মতন অবোধ বালকদের কাছ থেকে নিজের প্রতিভটিকে সযত্নে নিরাপদ দূরত্বে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়েছিল আমার। পাছে সাহিত্যের সুললিত শব্দ বন্ধুদের নিরীহ কানে জোরে ধাক্কা দিয়ে তাদের বিচলিত ...